ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর শ্যামপুরে সোমবার সোহাগ (২৪) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার ডান কানের নিচে গুলির ক্ষত রয়েছে।
শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড় সাত তলা গলির মাঠের সঙ্গে লাগোয়া মেম্বারের বাড়ির পেছন থেকে স্থানীয় লোকজন তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক আহাদ হোসেন দুপুর দেড়টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাম ছাড়া যুবকটি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তার পরিচয় ও হত্যার উদ্দেশ্য জানার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/১৭৪১ ঘ.
bdnews24