ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাস্থ মার্কিন দূতাবাস, কনস্যুলার ও পাবলিক অ্যাফেয়াসর্ সেকশন, আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার প্রশাসনিক কারণে ২৫ মার্চ এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ বন্ধ থাকবে।
মঙ্গলবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, ২৫ মার্চ দূতাবাসের কনস্যুলার সেকশনে যে সব ডাইভারসিটি ভিসার সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের ৩০ মার্চ সকাল আটটার মধ্যে কনস্যুলার সেকশনে হাজির হতে অনুরোধ করা হয়েছে। এছাড়া তাদেরকে কেন্টাকি কনস্যুলার সেন্টার থেকে পাঠানো চিঠিসহ সাক্ষাৎকার সংক্রান্ত সব কাগজপত্রও সঙ্গে আনতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১৭০৩ঘ.
bdnews24