২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতকে 'ভুল বোঝানো' গিয়াসউদ্দিনকে জেলে যেতে হবে

বিএনপির সাবেক সাংসদ গিয়াসউদ্দিন আহমেদকে অবিলম্বে গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর নির্দেশ পুনর্বিবেচনা করার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 03:03 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সাংসদ গিয়াসউদ্দিন আহমেদকে অবিলম্বে গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর নির্দেশ পুনর্বিবেচনা করার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের সভাপতিত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গিয়াসউদ্দিনের আবেদন খারিজ করে দেয়। গত ১৫ মার্চ জামিন স্থগিতের আপিল বিভাগের আদেশ গোপন করে কারাগার থেকে বের হওয়ায় গিয়াসকে গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর ব্যবস্থা করতে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পরে ওই নির্দেশ পুনর্বিচেনা করার জন্য আবেদন করেন গিয়াসউদ্দিন। আবেদনটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। বিরোধিতা করে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম. ইনায়েতুর রহিম। আপিল বিভাগের আদেশের পর ইনায়েতুর রহিম সাংবাদিকদের বলেন, "গিয়াসউদ্দিনের রিভিউ আবেদন আপিল বিভাগ খারিজ করায় এখন তাকে জেলে যেতে হবে।" চাঁদাবাজির মামলায় গিয়াসউদ্দিনকে গতবছরের ৯ নভেম্বর হাইকোর্ট তিন মাসের জামিন দেয়। পরে এই জামিন স্থগিতে সরকার আপিল বিভাগে আবেদন করে। গতবছর ১৬ নভেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত গিয়াসউদ্দিনের জামিনের হাইকোর্টের আদেশ স্থগিত করে। তখন সরকারকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ-টু-আপিল দায়ের করতে নির্দেশও দেওয়া হয়। জামিন স্থগিত থাকা সত্ত্বেও গিয়াসউদ্দিন নিু আদালত ও কারা কর্তৃপক্ষকে 'ভুল বুঝিয়ে' গত ১৮ ফেব্র"য়ারি কাশিমপুর কারাগার থেকে বের হয়ে আসেন। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আপিল বিভাগে আবেদন জানায় সরকার। এছাড়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার নিয়মিত লিভ-টু-আপিল আবেদনও করে। অন্যদিকে জামিন স্থগিতের চেম্বার বিচারপতির আদেশ বাতিলের জন্য গিয়াসউদ্দিনও আপিল বিভাগে একটি আবেদন দায়ের করেন। গত ১৫ মার্চ তার আবেদন খারিজ করে দেয় আদালত। সরকারের আবেদন দুটি নিষ্পত্তি করে আপিল বিভাগ গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ব্যবস্থা করার জন্য নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজকে নির্দেশ দেয়। ২০০৭ সালের ১০ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় চুন প্রস্তুতকারী মালিক সমিতির সহ-সভাপতি আবু তালেব গিয়াসউদ্দিনের বিরুদ্ধে এ চাঁদাবাজির মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে বিভিন্ন সময় ১৪ কোটি ১৫ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ আনা হয়। ২০০৭ সালের ৪ ফেব্র"য়ারি গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় তাকে ওই বছরের ১১ এপ্রিল গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২১০০ঘ.