২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাহরীরের ১০ কর্মীকে আসামী করে মামলা

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শুক্রবার ইসলামি সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ও অপর অজ্ঞাতনামা ৩/৪শ' জনকে আসামী করে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা ,মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শুক্রবার ইসলামি সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ও অপর অজ্ঞাতনামা ৩/৪শ' জনকে আসামী করে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ১০ জনকে দুপুরে জুমার নামাজের পর সংঘর্ষের সময়ই গ্রেফতার করা হয়। তারা হিযবুত তাহরীরের কর্মী। গ্রেপ্তার হওয়া এ ১০ জন হচ্ছে, শেখ ফরিদ বাবু (২৬),সাজ্জাদ হোসেন (২৯), ইফরান মাহমুদ (২৫), মনিরুল হক (২৪), আহমেদ নিযাম (২০), মনিরুজ্জামান (২৩), সোহেল আহমেদ (২২), দেলোয়ার হোসেন (২৭), ইমরান আরিফ (২৫) এবং মিনহাজ জিবরান (২৫)। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। স