২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাকে সহায়তা করার উপায় নিয়ে আলোচনা হচ্ছে: মরিয়ার্টি

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে বাংলাদেশকে কিভাবে সহায়তা দেওয়া যায় সে বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মর্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এবং বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 07:11 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে বাংলাদেশকে কিভাবে সহায়তা দেওয়া যায় সে বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মর্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এবং বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মরিয়ার্টি বলেন, "সরকারের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এ বিষয়টি ওয়াশিংটনকে জানানো হয়েছে। বাংলাদেশকে কিভাবে সহায়তা দেওয়া যায় সে বিষয়ে ওয়াশিংটনে আলোচনা হচ্ছে। তবে কবে নাগাদ ওয়াশিংটন থেকে সহায়তা পাওয়া যাবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।" বিডিনিউজ ২৪ ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১২৫৮ ঘ.