২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই ধরণের ১১টি খেলনা পিস্তল!

সদর দপ্তরে বিদ্রোহী বিডিআর সদস্যদের ফেলে রেখে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে গিয়ে ১১টি খেলনা পিস্তল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)--সদর দপ্তরে বিদ্রোহী বিডিআর সদস্যদের ফেলে রেখে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে গিয়ে ১১টি খেলনা পিস্তল পাওয়া গেছে। দেখে মনে হয়েছে, হাত দিয়ে না ধরা পর্যন্ত সাধারণ মানুষ এগুলোকে উন্নতমানের ছোট পিস্তল বলেই ধারণা করবেন। সোমবার সাংবাদিকদের উদ্ধার কার্যক্রম দেখানোর সময় এসব অস্ত্র ও গোলাবারুদ দেখানো হয়। পিলখানা থেকে উদ্ধার করা পরিত্যক্ত অস্ত্র গোলা বারুদ রাইফেল পরিবার কল্যাণ সমিতির কার্যালয়ে রাখা হয়। এখানে উদ্ধার করা ২৩টি রাইফেল, ৩টি এসএমজি, ৪টি এলএমজি ২৩টি গ্রেনেড,১৬টি ওয়ারলেস সেট এবং প্রায় ২০ রাউন্ড গুলি রাখা ছিল। অস্ত্র ও গোলা বারুদের মধ্যে পিস্তল দেখে তার সংখ্যা জানতে চাওয়া হলে উপস্থিত এক সেনা কর্মকর্তা সেগুলো হাতে নিয়ে বলেন, "এগুলো খেলনা পিস্তল।" পরে এক সেনা সদস্য গুণে জানান ১১টি। অস্ত্র সম্পর্কে কিছু ধারণা আছে এমন সাংবাদিকরা খুব কাছ থেকে দেখেও বুঝতে পারেননি পিস্তলগুলো আসল নয়। একই ধরনের একেবারে নতুন ছোট এই 'খেলনা' পিস্তলগুলো বিডিআর সদর দপ্তরের ঠিক কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে সংশ্লিষ্ট কেউ বলতে পারেননি। বিডিনিউজ ২৪ ডটকম/এলএইচ/এসকে/২১৪৮ঘ.