২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিডিআর জওয়ান গ্রেপ্তার

সাতক্ষীরায় একজন বিডিআর জওয়ানকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে সাতক্ষীরার ৪১ রাইফেলস ব্যাটালিয়ন দপ্তরের কাছ থেকে তাকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

সাতক্ষীরা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম) - সাতক্ষীরায় একজন বিডিআর জওয়ানকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে সাতক্ষীরার ৪১ রাইফেলস ব্যাটালিয়ন দপ্তরের কাছ থেকে তাকে আটক করা হয়। পরে বিডিআর জওয়ান গৌতম কুমার দেকে (২৮) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান। গৌতম দে চট্টগ্রামের মিরেরশ্বরাই উপজেলার হরিহরপুর গ্রামের পরিমল কুমার দে'র ছেলে। তিনি ঢাকার বিডিআর সদর দপ্তরে ৩৬ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তার ব্যাচ নম্বর ৬৫৫৮১। পুলিশ জানায়, ঢাকার বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় পালিয়ে সাতক্ষীরায় চলে আসেন গৌতম। তিনি ভারতে পালিয়ে যাওয়ার জন্য সাতক্ষীরায় এসে থাকতে পারেন বলে পুলিশের ধারণা। তবে পুলিশ হেফাজতে থাকা গৌতম সাংবাদিকদের বলেন, ঢাকার ওই ঘটনার পর তিনি দিশেহারা হয়ে পড়েন। এক সময় সিদ্ধান্ত নেন বাড়ি চলে যাবেন। তিনি দাবি করেন, চট্টগ্রামের গাড়িতে না উঠে ভুল করে তিনি সাতক্ষীরার গাড়িতে চড়ে বসেন। এরপর সাতক্ষীরায় পৌছে গত দু'দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। বাড়িতে ফিরে যাওয়ার জন্য তার কাছে টাকা পয়সা ছিলো না। খোঁজখবর নিয়ে সাতক্ষীরা ৪১ ব্যাটেলিয়ন দপ্তরে রিপোর্ট করতে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। এর আগে বিডিআর বিদ্রোহ ঘটনায় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্থান থেকে ২২০ জন বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২১ ঘ.