২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে জাতীয় উদ্যানে আগুন: ১০ হাজার গাছ পুড়ে গেছে

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের তেলমাছড়া বিটে সোমবার দুপুরে আগুন লেগে প্রায় ১০ হাজার গাছ পুড়ে গেছে। দমকল কর্মীরা বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে বিট কর্মকর্তা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 11:04 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম) - হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের তেলমাছড়া বিটে সোমবার দুপুরে আগুন লেগে প্রায় ১০ হাজার গাছ পুড়ে গেছে। দমকল কর্মীরা বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে বিট কর্মকর্তা জানান। চট্টগ্রাম নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় সকালে একটি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। এছাড়া রোববার রাতে রাজবাড়ী সদর উপজেলার বানিয়াবহ বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। বিডিনিউজ ২৪ ডটকমের চট্টগ্রাম অফিস, হবিগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধির পাঠানো খবর: হবিগঞ্জ: সোমবার ২টার দিকে তেলমাছড়া বিটের ছন বাগানে আগুন লাগে। ফেলে দেওয়া সিগারেটের জ্বলন্ত অংশ থেকে আগুনে সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান। সাতছড়ি রেঞ্জের বিট কর্মকর্তা হালিমুজ্জামান সাংবাদিকদের জানান, প্রায় দুই ঘণ্টাব্যাপী অগ্নিকাণ্ডে তেলমাছড়া বিটের ১০টি প্লটের বিভিন্ন প্রজাতির গাছ পুড়ে গেছে। ২০০৬ থেকে ২০০৭ পর্যন্ত সৃজন করা এ বিটের প্রতিটি প্লটে আড়াই হাজার করে গাছ রোপণ করা হয়েছিল। তিনি জানান, সাতছড়ি বণপ্রাণী অভয়ারণ্যেও বানর, হনুমানসহ অন্যান্য প্রাণী আগুনের কারণে গভীর অরণ্যে আশ্রয় নিয়েছে। এদের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা তিনি জানাতে পারেননি। হালিমুজ্জামান জানান, হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলা ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট স্থানীয়দের সহায়তায় গাছের ডালপালা ফেলাসহ নানা কৌশল অবলম্বন করে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সময় লাগবে। চট্টগ্রাম: সকাল সোয়া ১০টায় বার্জার পেইন্টের রেজিন প্ল্যান্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে পাশের এবিআই ফ্যান কারখানার ফিনিশিং বিভাগে আগুন ছড়িয়ে পড়ে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন এ তথ্য জানান। তিনি বলেন, ফ্যান কারখানার তিন শ্রমিক অগ্নিদগ্ধ হন। এরা হলেন- আজিজুর রহমান, মোহাম্মদ ফারুক ও মিল্লাত। এছাড়া তাড়াহুড়ো করে নামতে গিয়ে আবুল হোসেন নামে এক শ্রমিকের পা ভেঙ্গে যায়। এরা সবাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। অগ্নিকাণ্ডে দুটি শিল্প প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান। ফায়ার সার্ভিসের কর্মী লিটন বড়