২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাতক বিডিআর সদস্যদের সম্পর্কে তথ্য জানাতে অনুরোধ সরকারের

বিডিআর সদরদপ্তরে সংঘটিত ঘটনার পর পলাতক বিডিআর সদস্যদের সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা পার্শ্ববর্তী থানায় জানানোর অনুরোধ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 08:19 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদরদপ্তরে সংঘটিত ঘটনার পর পলাতক বিডিআর সদস্যদের সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা পার্শ্ববর্তী থানায় জানানোর অনুরোধ করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "২৫ ফেব্র"য়ারি বিডিআর সদরদপ্তরে সংঘটিত বিদ্রোহ এবং অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে যেসব বিডিআর সদস্য পলাতক রয়েছে তাদের সম্পর্কে কারো কোনো তথ্য জানা থাকলে তা নিকটস্থ থানায় জরুরি ভিত্তিতে জানানোর জন্য অনুরোধ করা হলো।" বিডিনিউজ ২৪ ডটকম/এমকে/এজে/জিএনএ/১৪২৮ ঘ.