২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ২৪ কর্মকর্তা রদবদল

উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ২৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও তিনজনকে নতুন করে ইউএনও ও তিনজন ইউএনও-কে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 06:04 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ২৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও তিনজনকে নতুন করে ইউএনও ও তিনজন ইউএনও-কে বদলি করা হয়েছে। উপ-সচিবদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব শ্যাম সুন্দর শিকদারকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (এনআইএলজি) যুগ্ম-পরিচালক একরামুল হককে এনআইএলজি'র পরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সাবের হোসেনকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) উর্ধ্বতন বিশেষজ্ঞ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল হককে ঢাকা জেলার কেরাণীগঞ্জে বিচারাধীন আসামীদের জন্য কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নাসিমা বেগমকে সমন্বিত উফশী পাট ও পাটবীজ উৎপাদন প্রকল্প (২য় পর্যায়)-এর পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব নেপুর আহমেদকে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক শাওলী সুমনকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন উপ-সচিব নওশের আহমদ চৌধুরীকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক হিসেবে প্রেষণে বদলি করা হয়েছে। বাংলাদেশ ফর্মস অ্যান্ড প্রিন্টিং প্রেসের উপ-নিয়ন্ত্রক আক্তার হোসেনকে স্থানীয় সরকার বিভাগে, সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব সেলিমা আক্তার বানুকে কৃষি মন্ত্রণালয়ে, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার জাকির হোসেনকে অর্থ বিভাগে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত ওএসডি উপ-সচিব গোলাম রব্বানীকে ভূমি মন্ত্রণালয়ে, কর ন্যায়পালের কার্যালয়ের পরিচালক হেমায়েত হোসেনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের ন্যস্ত উপ-সচিব আব্দুল জলিলকে ওএসডি করে সচিবালয়সহ সরকারি অন্যান্য সংস্থা ও বিভাগে বিদ্যুতের অপচয় এবং অপব্যবহার রোধে বিদ্যুতের ব্যবহার মনিটরিং ও তদারকির জন্য মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত এবং অপর ন্যস্ত উপ-সচিব হুমায়ুন কবিরকে ওএসডি করা হয়েছে। চট্টগ্রামের রাউজানের ইউএনও মোহাম্মদ সালাউদ্দিনকে খাগড়াছড়ি এবং কক্সবাজারের চকরিয়ার ইউএনও হিসেবে বদলির আদেশাধীন সিনিয়র সহকারী সচিব কামরুল আলমকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরের ইউএনও নিজাম উদ্দিনকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং কুমিল্লা সদরের ইউএনও কাজী আবু তাহেরকে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সহকারী একান্ত সচিব নিয়োগ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) জিন্নাত রেহানাকে মির্জাপুর, মুন্সিগঞ্জ সিরাজদিখানের সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জাহানকে কুমিল্লা সদর এবং গাজীপুর কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সোহেল হাসানকে চিতলমারীর ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। লক্ষীপুরের কমলনগরের ইউএনও জাফর আলমকে কুতুবদিয়া, কুমিল্লা মুরাদনগরের ইউএনও মাহমুদ হাসানকে কমলনগর, বাগেরহাটের চিতলমারীর ইউএনও আবু সাঈদকে মনপুরায় বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/২৩৫৬ ঘ.