ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৬ মার্চ শিখা চিরন্তন থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেল 'দেশ টিভি'র।
বৃহস্পতিবার হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর এ কথা জানান।
আসাদুজ্জামান নূর বলেন, "জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন ২৬ মার্চ এবং স্বাধীনতার প্রতীক শিখা চিরন্তন। তাই এ স্থানকেই উদ্বোধনস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে চ্যানেলের আনুষ্ঠানিক স
bdnews24