ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য চার বিশিষ্টজনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার। তারা হলেন, সাহিত্যে আবদুল গাফ্ফার চৌধুরী, সংস্কৃতিতে আবদুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক এ এম হারুন অর রশীদ এবং সমাজ সেবায় আইভি রহমান (মরণোত্তর)।
বুধবার সরকারের এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
আগামী ২৫ মার্চ সকাল ১১টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক আনুষ্ঠানিকভাবে তাদের হাতে 'স্বাধীনতা পুরস্কার' তুলে দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪২ঘ.
bdnews24