২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গড়াই নদী থেকে পলিটেকনিকের ছাত্রের লাশ উদ্ধার

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে সোমবার রাতে মিনহাজুল আবেদীন জয় (১৮) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

কুষ্টিয়া, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ায় গড়াই নদী থেকে সোমবার রাতে মিনহাজুল আবেদীন জয় (১৮) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। জয় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি চুয়াডাঙ্গার কোর্টপাড়া এলাকায় বলে জানিয়েছেন কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার। তিনি জানান, জয় ও তার তিন বন্ধু সোমবার দুপুরে শহরের রেনউইক বাঁধ এলাকায় গড়াই নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় জয় হঠাৎ পানিতে ডুবে যায়। এ সময় তার বন্ধুদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসেও জয়কে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে কুষ্টিয়া দমকল বাহিনীর ডুবুরীরা প্রায় সাত ঘণ্টা তল্লাশি চালিয়ে রাত ৯টার সময় লাশ উদ্ধার করেন। ময়না তদন্তের জন্য লাশটি রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৫ ঘ.