২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ভারতীয় সার আটক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রোববার তিন হাজার বস্তা ভারতীয় নিুমানের পটাশ সার আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

সাতক্ষীরা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রোববার তিন হাজার বস্তা ভারতীয় নিুমানের পটাশ সার আটক করেছে বিডিআর। ম্যাগনেসিয়াম সালফেট আমদানির ঘোষণা দিয়ে এ এস এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব সার আনে। গত ১২ মার্চ ভূয়া কাগজপত্রের মাধ্যমে সারগুলো ছাড় করিয়ে সেখানকার একটি গুদামে রাখা হয়। রোববার গুদাম থেকে সার অন্যত্র পাঠানোর সময় ট্রাক আটক করে বিডিআর। বাংলাদেশ রাইফেলস-বিডিআর এর ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার কুদ্দুস জানান, বেনাপলের এ এস এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলী হোসেন ভোমরার সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাইফুল ইসলামের মাধ্যমে ভারত থেকে নিুমানের এসব পটাশ এনেছে। তিনি জানান, এর মধ্যে এক ট্রাক সার অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ (রোববার) আরেক ট্রাক সার পাচার করা হচ্ছিল। সুবেদার কুদ্দুস জানান, দুপুরে গুদামে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মিথ্যা ঘোষণা দিয়ে পটাশ আনার বিষয়ে আমদানিকারক আলী হোসেন এবং সিঅ্যান্ডএফ এজেন্টের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার রাজুর কাছে এ ব্যাপারে সহযোগিতা চাইলে তিনি বলেন, সার আটকের পর সংশ্লিষ্টদের ওই এলাকায় দেখা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫২ ঘ.