২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জিয়ার ম্যুরাল সরানোর প্রতিবাদ কর্মসূচিতে পুলিশী বাধা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল অপসারণের প্রতিবাদে মহানগর বিএনপি'র ঘেরাও কর্মসূচি পুলিশী বাধায় হতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

চট্টগ্রাম, মার্চ ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল অপসারণের প্রতিবাদে মহানগর বিএনপি'র ঘেরাও কর্মসূচি পুলিশী বাধায় হতে পারেনি। রোববার বিকালে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল নোমান ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা বিমানবন্দর ঘেরাও কর্মসূচি পালন করতে মিছিল নিয়ে ১৫ নম্বর ঘাট এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। বাধার মুখে বিমান বন্দর এলাকায় যেতে না পেরে বিএনপি নেতাকর্মীরা ১৫ নম্বর ঘাটের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে নোমান বলেন, "শাহ আমানত বিমান বন্দর থেকে শহীদ জিয়ার ভাষ্কর্য সরিয়ে ফেললেও জিয়ার নাম জনগণের মন থেকে মুছে ফেলা যাবেনা।" তিনি অবিলম্বে বিমান বন্দরে আগের স্থানে জিয়ার ভাষ্কর্য পুনঃস্থাপনের দাবি জানিয়ে বলেন অন্যথায় বিএনপি আন্দোলনে যাবে। সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চে