২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে ইইউ রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েনের সাক্ষাত

ইউরোপীয় কমিশনের (ইইউ) রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন রোববার সন্ধ্যায় বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎ এক ঘন্টা স্থায়ী হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় কমিশনের (ইইউ) রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন রোববার সন্ধ্যায় বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎ এক ঘন্টা স্থায়ী হয়। সাক্ষাতকালে দূতাবাসের প্রথম সচিব চার্লস হুইটলী, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও শমসের মবিন চৌধুরীও উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে স্টিফেন ফ্রোয়েন সাংবাদিকদের বলেন,'' এটি বিরোধী দলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করতে সরকার ও বিরোধী দলকে এক হয়ে কাজ করা উচিৎ। '' তিনি জানান, পিলখানার ঘটনায় আমরা মর্মাহত- বিষয়টি বিরোধী দলের নেতার সঙ্গে আলোচনায় বলেছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১২৬ঘ.