২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লবণাক্ততা সহনশীল ধানজাত উদ্ভাবনের ওপর গুরুত্ব দিলেন কৃষিমন্ত্রী

দক্ষিণাঞ্চলে শুষ্ক মৌসুমে ধান চাষের জন্য লবণাক্ততা সহনশীল ধানজাত উৎপাদনের ওপর গুরুত্ব দিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 11:26 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

গাজীপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণাঞ্চলে শুষ্ক মৌসুমে ধান চাষের জন্য লবণাক্ততা সহনশীল ধানজাত উৎপাদনের ওপর গুরুত্ব দিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, "দক্ষিণাঞ্চলে শুষ্ক মৌসুমে ধান চাষে প্রধান বাধা লবণাক্ততা। এ জন্য কৃষি বিজ্ঞানীদের লবণাক্ততা সহনশীল ধানজাত উৎপাদনের ওপর জোর দিতে হবে।" রোববার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউতে (ব্রি) ২০০৭-০৮ সালের বার্ষিক গবেষণা পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কৃষিমন্ত্রী এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "দক্ষিণাঞ্চলের কৃষকদের প্রধান ফসল আমন ধান। কিন্তু ঝড়-জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ফসল প্রায়ই কৃষকরা ঘরে তুলতে পারে না। এজন্য শুষ্ক মৌসুমে এসব জমিতে ধান চাষ বাড়াতে হবে। মাছ (চিংড়ি) চাষের পর শুষ্ক মৌসুমে যে জমি পতিত থাকে সেখানে ধান চাষ করতে হবে।" ইনস্টিটিউটের বার্ষিক এ পর্যালোচনা সভা ১৮ মার্চ পর্যন্ত চলবে। এতে মূল প্রবন্ধ থাকবে ৯টি। মোট ১০টি কারিগরি সেশনে ২৭টি প্রতিবেদন উপস্থাপন করা হবে। কৃষিমন্ত্রী আরও বলেন, "জৈব প্রযুক্তি এখন সময়ের দাবি। কিন্তু দুঃখের বিষয় আমরা এখনও জৈব নিরাপদ আইন (ইরড় ংধভঃু ৎঁষব) প্রণয়ন করতে পারিনি।" এ ব্যাপারে উদ্যোগী হতে কৃষি সচিবের প্রতি আহবান জানান তিনি। মতিয়া বলেন, "হাইব্রিড জাত ব্যবহারের ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। নিজেরা যেটা উদ্ভাবন করব সেটার চাষাবাদের উপর গুরুত্ব দিতে হবে।" হাইব্রিড বীজ আমদানির ওপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ দেন মন্ত্রী। বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, "বিজ্ঞানী নিজের আবিস্কারে ত্র"টি খুঁজে পায় না। কিন্তু কৃষক যে জাতটি গ্রহণ করবে আমরা সেটা চাষের ব্যাপারে গুরুত্ব দেব।" মন্ত্রী বলেন, "ফসলে জন্য নিরাপদ সময় শীতকাল। এ সময় বেশি ফসল ফলাতে হবে। আমরা লবণাক্ততা সহনীয় ধানজাতের (বিআর ৪৭) চাষ আরও দ্রুত স