২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন দেশে আরও ৪০ লাখ লোকের কর্মসংস্থান করা হবে: শ্রমমন্ত্রী

আগামী পাঁচ বছরে বিভিন্ন দেশে আরও ৪০ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 05:20 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ফরিদপুর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী পাঁচ বছরে বিভিন্ন দেশে আরও ৪০ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। শনিবার ফরিদপুরে এক সভায় তিনি বলেন, "বর্তমানে ৬০ লাখ বাংলাদেশী বিদেশে কর্মরত আছে। এর সঙ্গে আরও ৪০ লাখ নিয়ে মোট এক কোটি লোকের কর্মসংস্থান করা হবে।" শনিবার বিকেলে সদর উপজেলার রণকাইল ফকিরহাটে অনুষ্ঠিত ওই সভায় শ্রমমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। বর্তমান সরকার ইতোমধ্যেই সার, ডিজেল, বীজ, কীটনাশক ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, "দেশে কৃষি উন্নয়ন ও বিদেশে কর্ম সংস্থানের মাধ্যমে দিন বদলের প্রতিশ্র"তি বাস্তবায়ন করা হবে।" স্থানীয় আওয়ামী লীগ নেতা তমিজউদ্দিন ফকিরের সভাপতিত্বে সভায় ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, স্থানীয় নেতা বেলায়েত হোসেন ফকির প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩২১ঘ.