২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে গেছে স্কটল্যান্ড ইয়ার্ড

তিনদিন অবস্থানের পর শনিবার সকালে দেশে ফিরে গেছে ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ডের চার সদস্যের প্রতিনিধি দল। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে পরামর্শ দিতে গত ১১ মার্চ এ প্রতিনিধি দলটি ঢাকায় আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 07:21 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনদিন অবস্থানের পর শনিবার সকালে দেশে ফিরে গেছে ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ডের চার সদস্যের প্রতিনিধি দল। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে পরামর্শ দিতে গত ১১ মার্চ এ প্রতিনিধি দলটি ঢাকায় আসে। দলটি পিলখানায় বিডিআর সদর দপ্তর পরিদর্শনসহ বাংলাদেশের সিআইডি ও যুক্তরাষ্ট্রের সফররত এফবিআই এর প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করে। ১১ মার্চ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স এক সংবাদ সম্মেলনে বলেন, ''এ ধরনের ঘটনার তদন্ত যুক্তরাজ্যে যেভাবে করা হতো ঠিক সেই ব্যাপারে পরামর্শ দিতে দলটি ঢাকায় এসেছে। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত কাজে পরামর্শ দেওয়ার জন্য তারা এসেছে। অপরাধী এই তৎপরতার রহস্য উদ্ঘাটনের জন্য দলটি এখানে আসেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এজে/জিএনএ/১৩১৯ ঘ.