ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, শুক্রবার এক বার্তায় রাষ্ট্রপতি আগুন নিয়ন্ত্রণে সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন ।
এছাড়া উদ্ধারকাজে অংশ নেওয়ায় দমকল, সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যদের তিনি ধন্যবাদ জানান।
অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এইচএ/০০২০ঘ.
bdnews24