ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে বিপর্যস্ত ব্যক্তি ও পরিবারের সদস্যদের জন্য মানসিক স্বাস্থ্য কাউন্সেসিং সেবা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদানকারী দপ্তর।
দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, শনি থেকে বুধবার প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তৃতীয় তলায় বেলা একটা থেকে তিনটা পর্যন্ত এ সেবা দেওয়া হবে।
এতে বলা হয়, মানসিকভাবে বিপর্যস্ত সব নারী, শিশু ও সংশ্লিষ্টদের মানসিক সুস্থতা ফিরিয়ে আনার জন্য এই সেবা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ০১৮২৩৪৬০৭৯১ অথবা ০১৯২৪৯৯৩২৯২ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/টিআর/০১১৬ ঘ.
bdnews24