২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা নিয়ে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১, আহত ১০

বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে জেলার নাসিরনগর উপজেলার টেকানগর গ্রামে মঙ্গলবার গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 05:46 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে জেলার নাসিরনগর উপজেলার টেকানগর গ্রামে মঙ্গলবার গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ সময় দু'টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। নিহত ফয়েজ মিয়া (৩৫) টেকানগর গ্রামের বাসিন্দা। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কান্তি দাস জানান, ফয়েজ মিয়া ও একই গ্রামের জারু মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। মঙ্গলবার রাতে এই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় ফয়েজ মিয়া নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহতের বড় ভাই তৈয়ব আলী ১৯ জনকে আসামি করে নাসিরনগন থানায় একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২৩৪১ ঘ.