২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে বুধবার রাষ্ট্রীয় শোক

টাঙ্গাইলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দুই সেনা কর্মকর্তার স্মরণে বুধবার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার রাতে এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। রাষ্ট্রীয় শোক উপলক্ষে বুধবার সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশের মিশনগুলোতেও এদিন শোক দিবস পালিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দুই সেনা কর্মকর্তার স্মরণে বুধবার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার রাতে এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। রাষ্ট্রীয় শোক উপলক্ষে বুধবার সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশের মিশনগুলোতেও এদিন শোক দিবস পালিত হবে। সোমবার সকাল ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা কর্মকর্তা নিহত ও একজন আহত হন। নিহতরা হলেন- ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল রফিকুল ইসলাম ও পাইলট লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম। আহত মেজর সাইফ বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে একজন মেজর জেনারেলসহ অর্ধশতাধিক সেনা কর্মকর্তার মর্মান্তিক প্রাণহানির দুই সপ্তাহের মধ্যেই একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ দুজন এ কপ্টার দুর্ঘটনায় নিহত হলেন। বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে তিনদিন জাতীয় শোক পালন করা হয়েছিল। দুই সেনা কর্মকর্তার জানাজা এদিকে আইএসপিআর জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দুই সেনা কর্মকর্তা এবং বিডিআর বিদ্রোহে নিহত কর্নেল গুলজার উদ্দিন আহমেদ ও লে. কর্নেল মনজুর-এ-এলাহী চৌধুরীর নামাজে জানাজা বুধবার বিকেল চারটায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ডিএনএ পরীক্ষায় মঙ্গলবার কর্নেল গুলজারের লাশের পরিচয় নিশ্চিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসকে/২১৪৬ঘ.