ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "প্রতিবন্ধী মেয়ে শিশু জন্ম নিলে ভাবা হয় একে লেখাপড়া শিখিয়ে কি হবে, তারা তো কোনো কাজ করতে পারবে না। শিক্ষা ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী নারীর জন্য কোন মাধ্যমিক স্কুল নেই। অথচ দৃষ্টি প্রতিবন্ধী ছেলেদের জন্য একটি স্কুল রয়েছে", পুঞ্জীভূত ক্ষোভ ঝরে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দৃষ্টি প্রতিবন্ধী সৈয়দা সানজিদা আলমের গলা থেকে।
টি এস সি'র সড়ক দ্বীপে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রোববার জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়োজিত এক সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী সানজিদা বক্তব্য রাখতে গিয়ে এখানেই থেমে থাকেননি, একের পর এক তুলে ধরেন শোষণ ও বঞ্চনার করুণ কাহিনী।
তার ভাষায়, "আন্তর্জাতিক নারী অধিকার আন্দোলনের শত বছর পূর্ণ হবে আগামী বছর। কিন্তু এখন আমাদের দেখতে হবে এই ৯৯ বছরে আমাদের প্রাপ্তি কতটুকু। শুধুমাত্র আন্দোলনই নয়, এর প্রায়োগিক দিক দিয়ে মেলাতে হবে আমাদের প্রাপ্তির হিসাব।"
তিনি বলেন, মাধ্যমিক স্কুলে কোন প্রতিবন্ধী নারী ভর্তি হতে গেলে শিক্ষকরা বলেন অন্য শিক্ষার্থীরা তাদের মেনে নিতে পারবে না। উচ্চ মাধ্যমিকেও প্রতিবন্ধী নারীদের ভর্তি হতে প্রতিনিয়ত আন্দোলন করতে হয়।
জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়োজিত অনুষ্ঠানে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের জন্য পুরো অনুষ্ঠানটি ইশারা ভাষায় উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রী নাজিয়া আক্তারের কথা উল্লেখ করে বলেন, "অনেক শিক্ষার্থীর চেয়ে নাজিয়া অনেক ভালো ফলাফল করেছে। সংবিধানেও সকলের সমঅধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। তাই মানবিক দিক বিবেচনা করে সকল প্রতিবন্ধীর জন্য আমাদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে।"
জাতীয় প্রতিবন্ধী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদা বানু রত
bdnews24