চট্টগ্রাম, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ দেশে পুঁজিবাজারের বিকাশে প্রবাসীদের পাঠানো অর্থ বিনিয়োগে সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে বলেছেন। প্রবাসীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন দেশে স্টক এক্সচেঞ্জের আউটলেট খোলা এবং সেমিনার আয়োজনেরও পরামর্শ দেন তিনি।
শনিবার নগরীর একটি হোটেলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আয়োজিত 'পুঁজিবাজার ঃ উদ্যোক্তাদের পুঁজি সংগ্রহের সর্বোত্তম উৎস' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ আহ্বান জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক আরিফ খান।
এর ওপর আলোচনায় অংশ নেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম এ বাকি খলিলী, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্য মনসুর আলম ও মো. ইয়াছিন আলী।
মূল প্রবন্ধে আরিফ খান ব্যাংক কিংবা অন্যান্য উৎসের পরিবর্তে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ কেন নিরাপদ ও আকর্ষনীয় তা ব্যাখ্যা করেন।
তিনি বলেন, বুক বিল্ডিং পদ্ধতি চালুর ফলে অনেক উদ্যোক্তা শেয়ারবাজারে আসতে আগ্রহী হয়ে উঠবে। কারণ এতে নিলামের মাধ্যমে দর ঠিক হবে বলে শেয়ারের ন্যায্যমূল্য পাবেন উদ্যোক্তারা।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে উদ্যোক্তাদের মধ্যে পুঁজিবাজার সমন্ধে ইতিবাচক ধারণা তৈরি করতে হবে। বর্তমানে স্বচ্ছ ধারণার অভাবে শিল্প-উদ্যোক্তারা পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহে আগ্রহী নয়।
তবে ব্যাংকের পরিবর্তে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ অনেক বেশি সুবিধাজনক বলে মন্তব্য করেন তিনি । তিনি বলেন, 'এতে করের হার যেমন কম, তেমনি সুদ পরিশোধের ঝামেলা নেই।'
ড. এম এ বাকি খলিলী বলেন, দেশের উদ্যোক্তাদের অগ্রগতির পেছনে পুঁজিবাজারের বড় অবদান রয়েছে। তবে এক্ষেত্রে এখনও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ খুব কম। পুঁজি সংগ্রহে ও ব্যবসা স
bdnews24