ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ২৪ ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য ও বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক আলী আকসাদ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৭ বছর।
সিপিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন তিনি শ্বাসকষ্ট, পারকিনসনসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন।
তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুর সংবাদ পেয়ে সিপিবি'র সভাপতি মঞ্জুরুর আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান।
আলী আকসাদের জন্ম ১৯৩২ সালের ১ মে। তার রাজনৈতিক জীবনের শুরু ছাত্রজীবন থেকে। কৈশোরেই তিনি গোপন কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। পাকিস্তান আমলে নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টির পক্ষে প্রকাশ্য প্রচারণার জন্য চার সদস্যের টিমের অন্যতম ছিলেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে কারাবরন করেন। কারাগারে থেকেই আলী আকসাদ
bdnews24