২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন শহীদ আশরাফ

বিডিআর সদর দপ্তর ঘটনায় নিহত সেনা কর্মকর্তা মেজর কাজী আশরাফ হোসেনকে বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 04:24 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ২৪ ডটকম)- বিডিআর সদর দপ্তর ঘটনায় নিহত সেনা কর্মকর্তা মেজর কাজী আশরাফ হোসেনকে বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। এ নিয়ে ৪৯ জন সেনা কর্মকর্তাসহ ৫১ জনের দাফন সম্পন্ন হল। সকাল ১০টার দিকে ঢাকা সেনানিবাসের আর্মি স্টেডিয়ামে মেজর আশরাফের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মেজর আশরাফের পরিবারের সদস্যরা ছাড়াও সেনা বাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান ও নৌ বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদসহ অনেকে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামরিক সচিবরা শহীদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পর্যায়ক্রমে তিন বাহিনী প্রধান নিহতের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বনানীতে সেনাবাহিনীর কবরস্থানে মেজর আশরাফকে দাফন করা হয়। এর আগে গত ২ মার্চ বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৪৮ সেনা কর্মকর্তা ও শাকিলের স্ত্রী নাজনীন শাকিল ও এক সৈনিকের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এএল/এসকে/২২২১ঘ.