২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ মার্চ শুরু হচ্ছে 'মেড ইন থাইল্যান্ড' এক্সিবিশন

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী ১১ মার্চ শুরু হচ্ছে থাইপণ্যের প্রদর্শনী 'মেড ইন থাইল্যান্ড এক্সিবিশন-২০০৯'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী ১১ মার্চ শুরু হচ্ছে থাইপণ্যের প্রদর্শনী 'মেড ইন থাইল্যান্ড এক্সিবিশন-২০০৯'। বাণিজ্যমন্ত্রী ফারুক খান চারদিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। বুুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত চ্যালার্মপোল থানচিত একথা জানান। রাষ্ট্রদূত বলেন, "এ প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আরো নিবিড় হবে। ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।" থাই সরকারের রপ্তানি উন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যবসার জন্য এবং বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এ প্রদর্শনী খোলা থাকবে। থাই খাদ্য, প্রসাধনী, গার্মেন্টস, স্বর্ণালঙ্কার, রাসায়নিক সামগ্রীসহ বিভিন্ন রপ্তানি পণ্য প্রদর্শনীতে স্থান পাবে বলে আয়োজকরা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের ট্রেড সেন্টারের পরিচালক উষা উজারানসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এফএফ/এজে/এসকে/২২৩২ঘ.