ঢাকা,মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - রাজধানীর হাটখোলায় বুধবার দুপুরে রাসায়নিক দ্রব্যের দুইটি দোকান আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দমকল বাহিনীর একটি সূত্র জানান, দুপুর পৌনে তিনটার দিকে হাটখোলা দেলোয়ার কমপ্লেক্সে অবস্থিত সাইফুল ট্রেডার্স এবং এম এন ল্যাবরেটরি নামে দুইটি দোকানে আগুন লাগে।
খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন গিয়ে সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাসায়নিক দ্রব্য থেকে সৃষ্ট এই আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সূত্র জানায়।
বিডিনিউজ ২৪ ডটকম /এলএইচ/এসকে/২২১৫ঘ.
bdnews24