ঢাকা মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা তিনটি মৃতদেহের মধ্যে একটি লেফটেন্যান্ট কর্ণেল এলাহী মঞ্জুর চৌধুরীর বলে সনাক্ত করেছে সেনাবাহিনী।
বুধবার সেনাবাহিনীর একটি টিম এই দেহ তিনটির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। পরে সেগুলো তাদের ডাটাবেজের সঙ্গে মিলিয়ে মঞ্জুর চৌধুরীকে সনাক্ত করা হয়। সন্ধার পর তার পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।
এলাহী মঞ্জুরের চাচাতো ভাই আবুল মুগনী চৌধুরী সাংবাদিকদের বলেন," দুপুরে সেনাবাহিনী মর্গে থাকা তিনজনের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরীক্ষা করে জানিয়েছে, এটি আমার ভাই মঞ্জুর। তারা খবর দেওয়ার পরে আমরা মৃতদেহ নিতে এসেছি।"
২৮ ফেব্র"য়ারি বিডিআর সদরদপ্তরের ভেতরে তিনটি গর্ত থেকে সর্বশেষ ১০টি লাশ উদ্ধার করা হয়। বিকৃত হয়ে যাওয়ায় এদের মধ্যে তিনটি মৃহদেহ সনাক্ত করা সম্ভব হয়নি। বুধবার ডিএনএ টেস্টের জন্যে এখনো নিখোঁজ কয়েকজন কর্মকর্তার আত্মীয়স্বজনের নমুনা সংগ্রহ করা হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/এসআইটি/এসকে/
bdnews24