ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকা থেকে জামা'য়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য সন্দেহে মঙ্গলবার সন্ধ্যায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রাতে তাদের জয়দেবপুর থানায় সোপর্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তর হওয়া মো. সালাহউদ্দিন (২১), হাফেজ আবু ইউসুফ (২৫), আলী হোসেন (৩৫), সাইফুল ইসলাম (২২) ও জাকের হোসেনের (২৪) বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।
র্যাবের বরাত দিয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম খান বলেন, "গ্রেপ্তার পাঁচজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি'র সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে।"
গত ২৫ ফেব্র"য়ারি কোনাবাড়িরর আমবাগ এলাকা থেকে গ্রেপ্তার জেএমবির সামরিক কমান্ডার মোহতাসিম বিল্লাহকে জিজ্ঞাসাবাদে এ পাঁচজনের খোঁজ পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, "আটকদের একটি মামলায় [৮০ (২) ০৯] আসামি দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।"
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24