ঢাকা, ৩ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদরদপ্তরের হত্যাযজ্ঞে নিহত তিন সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে যমুনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।
এসময় প্রধানমন্ত্রী সেনাপরিবারের সদস্যদের এই আশ্বাস দেন যে, তার সরকার ও তিনি ব্যক্তিগতভাবে সবসময়ই তাদের পাশে থাকবেন।
শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।
তিনি জানান, কর্নেল নকিব, কর্নেল আরেফিন ও মেজর সালেহ'র স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী নিজেও অশ্র" সংবরণ করতে পারেননি। তিনি তাদের ধৈর্য্য ধরতে বলেন ।
শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানাও এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ২৪ ডটকম /এসইউএম/জিএমএ/এইচএ/২৩৩৩ঘ.
bdnews24