ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম)-ক্রেতাদের স্বার্থে বাংলাদেশ এনভায়রনমেনটাল ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা) শাস্তি ও জরিমানার বিধান রেখে 'রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০০৮-কে আইন আকারে পাশ করার আবেদন জানিয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করে মঙ্গলবার লিখিতভাবে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও তাজিবুল আলম এই আবেদন জানান।
এর আগে গত ১৮ ফেব্র"য়ারি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর আইনমন্ত্রী বলেছিলেন, ক্রেতা ও ডেভেলপার, উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে অধ্যাদেশটি সংসদে পাশ করা হবে।
বেলার আবেদনে বলা হয়, অসাধু রিয়েল এস্টেট ব্যবসায়ীরা বহুদিন ধরে ভূমি দখল করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিগত তত্ত্বাবধায়ক সরকার যে অধ্যাদেশটি জারি করেছে তাতে ক্রেতাদের স্বার্থ কিছুটা হলেও সংরক্ষণ করা হয়েছে।
আবেদনে বলা হয়, শাস্তির বিধান না রাখার যে দাবি রিহ্যাব করেছে তা 'অযৌক্তিক ও জনস্বার্থ পরিপন্থি'। এছাড়াও তাদের দাবি অনুযায়ি সালিশের যে ব্যবস্থা অধ্যাদেশে অর্ন্তভূক্ত করা হয়েছে তা পুনর্বিবেচনা করাও প্রয়োজন।
আইনমন্ত্রী বেলার আবেদন গ্রহণ করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে ডেভেলপাররা যাতে 'অসঙ্গত' কাজ করতে না পারে সেজন্য ব্যবস্থা রাখা হবে।
চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতাদের ফ্ল্যাট বা প্ল
bdnews24