ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- জাতীয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক কাজী শহীদুল্লাহকে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং একই বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিশ্ববিদ্যালয়) মো. রইস উদ্দিন বিডিনিউজ ২৪ ডটকমকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোফাকখারুল ইসলাম তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এমএ/ডিডি/এসকে/২৩৫৮ঘ.
bdnews24