২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও এনসিটিবির চেয়ারম্যান পদে নতুন নিয়োগ

চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ড. লিয়াকত আলী খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 01:01 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ড. লিয়াকত আলী খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক খান হাবীবুর রহমানকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান করা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়। এছাড়া এনসিটিবির সদস্য ড. সিরাজুল হককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএনএস/এসকে/১৮৫৮ঘ.