চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - চট্টগ্রাম-কক্সবাজার সড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের কাছে সোমবার সকালে বাস চাপায় মা ও ছেলে নিহত হয়েছে।
ঘটনাস্থলেই মা মারা যান। তবে ষাটোর্ধ্ব বয়সী মা'র নাম জানাতে পারেনি পুলিশ। অপরদিকে ছেলে বিজয় চন্দ্রী শীলকে (৪৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৯টার দিকে কেরানীহাট এলাকায় বিজয় ও তার মা রাস্তা পার হওয়ার সময় বোরাক পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াদুদ ভুইয়া বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে। তবে বাস চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের আরাকান অংশে (কক্সবাজার থেকে পটিয়া পর্যন্ত) ব্যাপক সংখ্যক লবণবাহী ট্রাক চলাচল করে। এসব ট্রাক থেকে লবণের পানি পড়ে অধিকাংশ সময় রাস্তা পিচ্ছিল হয়ে থাকে। অনেক সময় যানবাহন নিয়ন্ত্রণ করা চালকদের জন্য কঠিন হয়ে পড়ে।
এ কারণে সা
bdnews24