২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে স্বাধীন নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংক্রান্ত দুটি বিল উত্থাপন

আইনমন্ত্রী শফিক আহমেদ রোববার সংসদে স্বাধীন নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংক্রান্ত দুটি বিল উত্থাপন করেছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 05:03 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)-- আইনমন্ত্রী শফিক আহমেদ রোববার সংসদে স্বাধীন নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংক্রান্ত দুটি বিল উত্থাপন করেছেন। (বিস্তারিত) বিলদুটি আইন হলে তা তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা স্বাধীন নির্বাচন কমিশন সংক্রান্ত অধ্যাদেশ ও ভোটার তালিকা অধ্যাদেশের স্থলাভিষিক্ত হবে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্বাচন কমিশনকে পৃথক করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালে নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ জারি করে। মন্ত্রীর উত্থাপিত ভোটার তালিকা বিলের বিষয়বস্তু ছিল এ সংক্রান্তঅধ্যাদেশের প্রায় অনুরূপ। এর আগে বিল দুটি পাশের জন্য সুপারিশ করে সংসদের বিশেষ কমিটি। বিল দুটি উত্থাপন করে মন্ত্রী বলেন, "বিশেষ কমিটি যাচাই-বাছাই করায় বিল দুটি পাশের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ লাগবে না বলে আমার মনে হয়।" স্পিকার আব্দুল হামিদ ও আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত মন্ত্রীকে সমর্থন করেন। নির্বাচন কমিশন সংক্রান্ত বিল সম্পর্কে শফিক আহমেদ বলেন, বিলটি পাশ হলে কমিশন সরকারি সংস্থাগুলো থেকে পৃথক হয়ে যাবে। মন্ত্রী আরো বলেন, কমিশনের পক্ষে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় আইন-কানুন তৈরি করবে। তিনি বলেন, এই বিধান প্রয়োগ করা হলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। শফিক আহমেদ বলেন, জাতীয় বাজেট থেকেই কমিশন প্রয়োজনীয় তহবিল পাবে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার হবেন কমিশনের পধান। আর সচিব দায়িত্ব পালন করবেন প্রশাসনের প্রধান হিসেবে। বিডিনিউজ ২৪ ডটকম/কেআরসি/এসইউএম/টিআর/এসকে/২৩১৮ঘ.