২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ব্যবসায়ীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামে গোলাম রসুল (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১২টায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

খুলনা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম) - খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামে গোলাম রসুল (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১২টায় তার লাশ উদ্ধার করে পুলিশ। গোলাম রসুল ইট-বালুর ব্যবসা করতেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শাহীনা বেগম (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে। শাহীনা একই গ্রামের জব্বার মোল্লার স্ত্রী। ঘটনার পর থেকে জব্বার পলাতক। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহীনাকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছেন- আলকা গ্রামের প্রয়াত গদ আলীর ছেলে গোলাম রসুল এবং একই গ্রামের মকসেদ মোল্লার ছেলে জব্বার মোল্লা (৩৫) একসঙ্গে ইট-বালুর ব্যবসা করতেন। সে সূত্রে তারা একে অপরের বাড়ি যাওয়া আসা করতেন। এভাবেই শাহীনার সঙ্গে গোলাম রসুলের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার শাহীনার সঙ্গে দেখা করতে গেলে জব্বার মোল্লা প্রথমে লাঠি দিয়ে আঘাত করে এবং পরে শ্বাসরোধ করে গোলাম রসুলকে হত্যা করেন। লাশ লুকিয়ে রাখেন বাড়ির পাশের একটি সেফটিক ট্যাংকে। ওসি জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ শনিবার রাত ১২টার দিকে ট্যাংক থেকে গোলাম রসুলের লাশ করেছে। ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৩ ঘ.