মৌলভীবাজার, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ ২৪ ডটকম)- মৌলভীবাজারের রাজনগর উপজেলার আদমপুর গ্রামে শুক্রবার রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। তারা ঘরের সদস্যদের মারধরও করেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, গভীর রাতে একদল ডাকাত কুয়েত প্রবাসী রেনু মিয়ার বাড়িতে ডাকাতি করে নগদ ৭০ হাজার টাকা ও চার ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাতরা বাড়ির লোকজনকে মারধরও করে।
পুলিশ কর্মকর্তা জানান, এর পরপর ডাকাতরা প্রতিবেশী কুয়েত প্রবাসী সুন্দর মিয়ার বাড়িতে ডাকাতি করে। তারা নগদ ৫০ হাজার টাকা, ১১ ভরি স্বর্ণালঙ্কার ও দুইটি মোবাইল ফোন সেট নিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কেউ মামলা করেনি।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৪ঘ.
bdnews24