২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বই মেলা শুরু

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজশাহীতে বই মেলা শনিবার শুরু হয়েছে। মেলা চলবে এক সপ্তাহ ধরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2009, 05:25 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

রাজশাহী, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ ২৪ ডটকম)-- অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজশাহীতে বই মেলা শনিবার শুরু হয়েছে। মেলা চলবে এক সপ্তাহ ধরে। বিকেলে নগরভবনের গ্রীন প্লাজায় বেলুন ও ফেষ্টুন উড়িয়ে রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, ১৯৫২ সালের এই দিনেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল বীজ বপন করা হয়েছিল। সেদিন ছাত্র ও যুব সমাজ মাতৃভাষা রক্ষার আন্দোলনের মাধ্যমে পাকিস্তানী শাসকদের বুঝিয়ে দিয়েছিল কোনভাবেই বাঙ্গালী জাতিকে দাবিয়ে রাখা যাবে না। জেলা প্রশাসক শেফাউল করিমের সভাপতিত্ব অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশাহ, রাজশাহী বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঞাঁ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোখলেসুর রহমান। মহানগর পুলিশ কমিশনার মাহবুব মুহসীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সত্যেন্দ্রনাথ কুমার সরকার। ভাষা আন্দোলনে গৌরবোজ্জল অবদানের জন্য অনুষ্ঠানে ভাষা সৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু, মোশারফ হোসেন আখুঞ্জি, সাইদ উদ্দিন আহমদ এবং আব্দুর রাজ্জাকে সংবর্ধনা দেয়া হয়। তারা ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করেন। মেলায় ৩০টি স্টল খোলা হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/টিআর/২৩২১ঘ.