২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে একুশ পালিত

শনিবার দেশজুড়ে ছড়িয়ে থাকা সহস্র শহীদ মিনারে ফুল দিয়ে জাতি স্মরণ করেছে একুশের ভাষা শহীদদের। ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও খুলনাসহ সবগুলো বিভাগীয় ও জেলা শহরের শহীদ মিনারে সকাল থেকেই ফুল হাতে হাজার হাজার মানুষের ঢল নামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার দেশজুড়ে ছড়িয়ে থাকা সহস্র শহীদ মিনারে ফুল দিয়ে জাতি স্মরণ করেছে একুশের ভাষা শহীদদের। ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও খুলনাসহ সবগুলো বিভাগীয় ও জেলা শহরের শহীদ মিনারে সকাল থেকেই ফুল হাতে হাজার হাজার মানুষের ঢল নামে। এছাড়া যশোরের বেনাপোল এবং ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের নো-ম্যানসল্যান্ডে স্থাপিত প্রতীকী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দুই বাংলার হাজার হাজার মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: সিলেট: শনিবার সকালে প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণসহ নানা অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন সংগঠন। এছাড়া রোববারের কর্মসূচির মধ্যে রয়েছে