২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ফাতিমা রাণী চার্চের সুবর্ণ জয়ন্তী উৎসব

বান্দরবান শহরের জাদি পাড়ায় 'ফাতিমা রাণী ক্যাথলিক চার্চ'র সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে। তিনদিন ধরে চলবে এই অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

বান্দরবান, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান শহরের জাদি পাড়ায় 'ফাতিমা রাণী ক্যাথলিক চার্চ'র সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে। তিনদিন ধরে চলবে এই অনুষ্ঠান। ১৯৫৭ সালে জাদিপাড়ায় ফাতিমা রাণী কাথলিক চার্চ প্রতিষ্ঠা করা হয়। তিনদিনের অনুষ্ঠানের প্রথমদিন বৃহস্পতিবার বিকেলে চার্চ প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার হয় আলোচনা সভা, নাগরিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার সমাপনী দিনে রয়েছে ধর্মীয় প্রার্থনা। শুক্রবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ যোসেফ মারিনো। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। অনুষ্ঠান শেষে আদিবাসী শিল্পীরা নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন অঞ্চলের পাঁচ হাজারের মতো খ্রিস্টান ধর্মাবলম্বী যোগ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/ডিডি/২৩১৬ঘ.