চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ ২৪ ডটকম)---ভাষা আন্দোলনে গৌরবোজ্জ্বল অবদানের জন্য তিন ভাষা সৈনিক কৃষ্ণ গোপাল সেন, আহমেদুর রহমান আজমী এবং অ্যাডভোকেট এ কে এম এমদাদুল হককে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম মুক্তিযুদ্ধ জাদুঘর।
শুক্রবার বিকেলে নগরীর সার্সন রোডে জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়। চট্টগ্রামে ভাষা আন্দোলন চলাকালে তারা বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শহীদ জায়া বেগম মুশতারী শফী ভাষা সৈনিক কৃষ্ণ গোপাল সেন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর সম্পাদক রুশো মাহমুদ আহমেদুর রহমান আজমী এবং জাদুঘরের ট্রাস্টি মমতাজুল হক রুক্কু অপর ভাষা সৈনিক এ কে এম এমদাদুল হকের হাতে শ্রদ্ধার্ঘপত্র তুলে দেন ।
ভাষা সৈনিকরা এ সময় একুশের প্রথম কবিতার রচয়িতা কবি মাহবুব-উল-আলম চৌধুরীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বায়ান্ন'র উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে ভাষা সৈনিক ও চট্টগ্রামে ন্যাপের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদুর রহমান আজমী বলেন, দেশের জন্য সংগ্রাম করায় পরপর চারবার তাকে কারাভোগ করতে হয়েছে। তারপরও যে কোন আন্দোলনে এগিয়ে এসেছেন তিনি প্রাণের টানে। পাশে পেয়েছেন মাহবুব-উল-আলম চৌধুরীর মতো হাজারো দেশ প্রেমিককে।
তিনি বলেন, দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের সৃষ্টিই ছিল ভুলে ভরা। এ কারণে দেশটি অখন্ডভাবে টিকে থাকতে পারেনি।
দেশ বিভাগের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতনকে 'অমানবিক' অভিহিত করে কৃষ্ণ গোপাল সেন বলেন, "তখন চট্টগ্রামে রাজনৈতিক চিন্তা-চেতনা হিন্দু স
bdnews24