চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর এলাকার নেভি হলের সামনে একটি কলোনিতে সোমবার রাতে আগুন লেগে ১২টি বসত ঘর পুড়ে গেছে। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানায়।
আগ্রাবাদ দমকল স্টেশনের কর্মী ফজলুল কাদের বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে কলোনির একটি ঘরের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। পর্যায়ক্রমে আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। কলোনির মালিক মোহাম্মদ মুছা নামের এক ব্যক্তি।
তিনি জানান, চারটি গাড়িতে করে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ১২টি আধপাকা ঘর পুরোপুরি পুড়ে গেছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এমসি/টিআর/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24