২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বাসের চাকায় শিশু পিষ্ট, প্রতিবাদে দু'ঘণ্টা সড়ক অবরোধ

খুলনার রূপসা উপজেলার রূপসা কলেজের সামনে খুলনা-মংলা মহাসড়কে বৃহস্পতিবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে মিতু ফারিয়া (৮) নামে একটি শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 02:51 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

খুলনা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার রূপসা উপজেলার রূপসা কলেজের সামনে খুলনা-মংলা মহাসড়কে বৃহস্পতিবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে মিতু ফারিয়া (৮) নামে একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল আবার স্বাভাবিক হয়। নিহত মিতু রূপসা উপজেলার উত্তর ইলাইপুর গ্রামের কবীর মিয়ার মেয়ে। সে বাগমারা আল আকসা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। রূপসা থানার কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বজলুর রহমান জানান, সকাল ৯টার দিকে মিতু মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথে রূপসা কলেজের সামনে রাস্তা পর হওয়ার সময় খুলনা থেকে গৌরম্ভাগামী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মিতুর মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলনা মংলা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুপাশে কয়েক শ' যানবাহন আটকা পড়ে বলে তিনি জানান। এএসআই জানান, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লোকজনকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। নিহত মিতুর লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৭ ঘ.