২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অমর একুশের ভাবগাম্ভীর্য বজায় রাখতে ঢাবি উপাচার্যের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে একটি কেন্দ্রীয় ও বিভিন্ন উপ-কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 12:07 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে একটি কেন্দ্রীয় ও বিভিন্ন উপ-কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কেন্দ্রীয় কমিটি দিবসটি সুষ্ঠুভাবে পালনের জন্য বিস্তারিত কর্মসূচি নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে একুশে ফেব্র"য়ারির দিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণ থেকে একটি মৌন শোভাযাত্রা বের করা হবে। আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হবে এই শোভাযাত্রা। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অপর্ণের সুবিধার্থে ও আজিমপুর কবরস্থানে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপ তৈরি করেছে কর্তৃপক্ষ। মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন,"আমাদের জাতীয় চেতনার প্রতীক মহান একুশে ফেব্র"য়ারি, আর্ন্তজাতিক র্মার্তৃভাষা দিবস সমাগত। গৌরবগাঁথা এ দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার এবং আজিমপুর গোরস্থানে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের যাবতীয় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। "এবছরও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালনের জন্য 'অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি' এবং বিভিন্ন সাব-কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সমন্বয় কমিটি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।" বিগত বছরগুলোর মতো এবারও মহান একুশের ভাবগাম্ভীর্য ও বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৭৩৮ঘ.