২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের আটকাদেশ অবৈধ, মুক্তির নির্দেশ

তারেক জিয়ার ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোন মামলা না থাকলে তাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 08:59 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তারেক জিয়ার ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোন মামলা না থাকলে তাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ মামুনের আটকাদেশের বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদনের ওপর চুড়ান্ত শুনানি গ্রহণ করে এই রায় দেয়। মামুনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল। ব্যারিস্টার এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট মামুনের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে। অন্য কোন মামলা না থাকলে তাকে মুক্তি দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।" গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিটটি দায়ের করে মামুনের ভাই জালালউদ্দিন রুমি। ওইদিনই তার আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে তা জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেছিল। গত ৪ জানুয়ারি গিয়াসউদ্দিন আল মামুনকে আটকাদেশ দেয় সরকার। তাকে ২০০৭ সালের ২৫ মার্চ রাতে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/জিএনএ/১৪৫৬ ঘ.