২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের জন্যও আলাদা বেতন কাঠামো হবে

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (পুলিশ) জন্যও আলাদা বেতন কাঠামো করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ ব্যাপারে পে কমিশনকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 08:27 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (পুলিশ) জন্যও আলাদা বেতন কাঠামো করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ ব্যাপারে পে কমিশনকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে 'বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএফইএ)'র প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, "বাংলাদেশ ব্যাংকের কমকর্তা-কর্মচারী, বাপেক্স ও শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের আরো কয়েকটি সংস্থা ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা বেতন কাঠামোর বিষয়ে বুধবার আমি জানিয়েছিলাম। সে মময় আমি পুলিশ বিভাগের কথা বলতে ভুলে গিয়েছিলাম। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের জন্যও আলাদা বেতন কাঠামো হবে।" বিভিন্ন বিভাগ/সংস্থার জন্য আলাদা বেতন কাঠামো কীভাবে করা হবে, জানতে চাইলে তিনি বলেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত পে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে গত মাসে আমি বৈঠক করেছি। তাদের আমি পুলিশ বিভাগ, শিক্ষা ও বাপেক্স'র কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা দিক নির্দেশনা দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পৃথক বেতন কাঠামো গঠনের জন্যও দিক নির্দশনা দেওয়া হবে।" সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সপ্তম পে স্কেল কবে থেকে বাস্তবায়ন হবে এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, "পে কমিশন আগামী এপ্রিল মাসে তাদের প্রতিবেদন দেবে। সে প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বাজেটে (২০০৯-১০ অর্থ বছরে) এ সংক্রান্ত ঘোষণা থাকতে পারে।" গত বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক অর্থসচিব মোস্তাফিজুর রহমানকে প্রধান করে ৭ম পে কমিশন গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/জিএনএ/১৪৩২ ঘ.