২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষককে গুলি করে হত্যা

হবিগঞ্জের সদর উপজেলায় বুধবার গভীর রাতে অবসরপ্রাপ্ত একজন স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 10:02 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

হবিগঞ্জ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের সদর উপজেলায় বুধবার গভীর রাতে অবসরপ্রাপ্ত একজন স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অধির চন্দ্রের বাড়িতে বুধবার রাত ৩টায় একদল দুর্বৃত্ত হানা দেয়। এক পর্যায়ে দুবৃত্তরা অধির চন্দ্র সেনের বুকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৩ ঘ.