২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-সচিব, সিনিয়র সহকারী সচিব পর্যায়সহ আরো কিছু রদবদল

প্রশাসনের উপ-সচিব, সিনিয়র সহকারী সচিব, জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পর্যায়ে বেশ কিছু রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রশাসনের উপ-সচিব, সিনিয়র সহকারী সচিব, জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পর্যায়ে বেশ কিছু রদবদল করা হয়েছে। এছাড়া অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) থাকা সিআইডি পুলিশের দুই এএসপিকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের কয়েকটি প্রজ্ঞাপনে বুধবার একথা বলা হয়। জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের (এনআইএলজি) পরিচালক হিসেবে বদলির আদেশাধীন উপ-সচিব নূরুদ্দিন আহমেদকে বিআরটিএ'র পরিচালক, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-নিবন্ধক ভীম চরণ রায়কে জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক, জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক আবু আল হেলালকে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-নিবন্ধক, অর্থ বিভাগের উপ-সচিব প্রশান্ত কুমার দাসকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ের ন্যস্ত উপ-সচিব আবুল কাশেমকে বিকেএসপির পরিচালক, মাগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলিমুদ্দিনকে খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব হেলাল উদ্দিনকে প্রথম কোর্ট অব সেটেলমেন্টের সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর উপ-পরিচালক, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হান্নান মিয়াকে জাতীয় বেতন কমিশনের সিনিয়র সহকারী সচিব, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব কবীরকে চট্টগ্রাম সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক এবং ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান ফারুকীকে সরকারি কর্মকমিশন সচিবালয়ের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। কুড়িগ্রামের অতিরিক্ত জেলা জজ ফারজানা বেগমকে ঢাকা আইন কমিশনের মুখ্য গবেষণা কর্মকর্তা ও নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূইয়াকে জাতীয় সংসদ সচিবালয়ের আইন কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (লিগ্যাল ও প্রসিকিউশন) পদে প্রেষণে কর্মরত জেলা জজ এএফএম মোস্তফা ও পরিচালক পদে প্রেষণে কর্মরত অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাকির হোসেনকে প্রত্যাহার করে তাদের চাকরি জুডিসিয়াল সার্ভিসে এবং দুদক চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে প্রেষণে কর্মরত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল কাহার আকন্দ ও ফজলুল কবীরকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তাদের এলপিআর বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/২১২২ঘ.